বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৪ রাত ১০:০৮
২৮৭
লালমোহন প্রতিনিধি : লালমোহনে ঐতিহ্যবাহী শিশু শিক্ষার কেন্দ্র ইসলামিক মডেল মাদরাসার কৃতি শিক্ষার্থী পুরস্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, বর্ষীয়ান রাজনীতিবীদ আলহাজ্ব সফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন মন্ডল, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এম,এ, জাহের, ইসলামিক মডেল মাদরাসার সাবেক পরিচালক ও ঢাকা অরোরা হাসপাতালের জিএম কাজি শাহে আলম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম মিঠু, সাংবাদিক নেতা ও বিএসসি শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আবু তাইয়্যেব প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান। অনুষ্ঠানে বক্তব্যের মাঝে মাঝে শিক্ষার্থীদের তিলাওয়াত, সংগীত ও বিভিন্ন ভাষায় বক্তব্যে প্রানবন্ত পরিবেশ সৃষ্টি করে। সবশেষে মেধাবী শিক্ষার্থী ও সর্বোচ্চ উপস্থিতির উপর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত