অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দ্রুত সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে: মঈন খান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২০

remove_red_eye

৩৭৮

স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

রোববার (২৪ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মহিদুর রহমান দীর্ঘ ১৭ বছর পর গত ১৬ নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় নির্বাচন কমিশন গঠন করায় সরকারের ধন্যবাদ জানান মঈন খান।

তিনি বলেন, একটি দল জনগণের ওপর অত্যাচার করে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। মিথ্যা মামলায় অনেকেই বিদেশ চলে গিয়েছিল। তাদের দেশের মাটিতে চলে আসার সুযোগ হয়েছে বলেও মন্তব্য করেছেন মঈন খান।

এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক এনামুল হক মোল্লা, সদস্য সচিব রিয়াজউদ্দিন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...