বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জুন ২০২০ রাত ১২:১২
১১৮২
বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলায় সাংবাদিক পরিচয় দিয়ে শামিম নামে এক যুবক দুধ বিক্রেতা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিসহ তাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার ওই যুবকের বিচার দাবি করে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন দুধ ব্যবসায়ী মোঃ শেখ ফরিদ।
লিখিত অভিযোগে শেখ ফরিদ জানান, শহরের চরনোয়াবাদ এলাকায় বাড়ির সামনের একটি দোকানঘর ভাড়া নেয়ার জন্য ওই যুবক প্রস্তাব দেন। পুরাতন ভাড়াটের মেয়াদ শেষ না হতে ঘরভাড়া দেয়া সম্ভব নয় বলায় ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাকে হুমকি দেয়। এমনকি এক পর্যায়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না না দিলে দুধ বিক্রির ব্যবসা করতে পারবে না বলেও হুমকি দেয়। এদিকে ওই শামিম তার ফেসবুক শেখ ফরিদ ও তার ছেলে রনিকে ইয়াবা ব্যবসায়ী, এমন নানা ধরনের মানহানীকর মন্তব্য লিখে পোষ্ট দেয়। ওই যুবক নিজেকে এসএটিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ ওঠে। নিজেকে এসএ টিভির সাংবাদিক হিসাবে ফেসবুকে লিখেছেন। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত এসএটিভি’র জেলা প্রতিনিধি এডভোকেট শাহাদাত শাহীন জানান, শামিম নামে তার কোন ক্যামেরাম্যান নেই।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, তাদের কাছেও ওই যুবকের নানা অপরাধের অভিযোগ এসেছে। অপর দিকে শামিম ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুকে পোষ্ট দেওয়ায় তাকে দুধ ব্যবসায়ী ফরিদ ও তার ছেলে হত্যার হুমকি দিয়েছে বলে ভোলা থানায় একটি জিডি করেছেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত