অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নবাগত ইউএনও'র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

৪৩৭

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে প্রেসক্লাবের সদস্যগনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়।
এদিন প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দুপুর সাড়ে ১২টায় সহকারি কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নাছিউর রহমান শিপু ফরাজী, সহ সভাপতি লোকমান হোসেন ও কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন,  সাংগঠনিক সম্পাদক এ আর সোহেব চৌধুরী,বার্তা সম্পাদক শাহাবুদ্দিন শিকদার, দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান নাজমুল এবং নির্বাহি সদস্য নজরুল কবির।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন এবং তাদের দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগীতা কামনা করেন।
সহকারি কমিশনার মোহাম্মদ আবুল হাছনাত বলেন, এই দেশ এবং এই সমাজটা আমাদের সকলের। সাংবাদিকরা লিখনীর মাধ্যমে দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য সংবাদকর্মীদের আহবান জানিয়ে তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতার কামনা করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...