লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১১
৩০৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) এহসানুল হক শিপন, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হক, ইসলামী আন্দোলনের মাওলানা রাশেদুল ইসলাম, হেফাজত ইসলামীর ইমাম উদ্দিন শামীম, গণঅধিকার পরিষদ ভোলা জেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহীন, শহীদ পরিবারের সদস্য মো. জামাল প্রমূখ।
এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে লালমোহন উপজেলায় মোট ১২জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ১২৫ জন। শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন দল আর্থিকভাবে সহায়তা করেছেন। সরকারিভাবে সহায়তা করা হবে। লালমোহনে শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদদের ছবিসহ পূর্নাঙ্গ পরিচয়ের ফলকনামা উপজেলার বিভিন্ন যায়গায় তৈরী করে রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়।
বক্তব্য শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত