অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৩২০

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর যোগদান উপলক্ষে লালমোহন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ, আইনশৃংখলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, শিক্ষা সংক্রান্ত বিষয়, পৌরশহরের বিভিন্ন স্থানের মূলসড়কে অবৈধ অটো ও হোন্ডা ষ্টান্ড, হাসপাতালে দালাল সিন্ডিকেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ তার বক্তব্যে লালমোহনকে মাদকমুক্ত ও একটি সুন্দর, পরিচ্ছন্ন উপজেলা গড়ার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সর্বাত্নক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক মো. সোহেল আজীজ শাহীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম দুলাল, মাকসুদুর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক জসিম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ, অর্থ ও দপ্তর সম্পাদক হাসান পিন্টু, প্রেসক্লাবের সদস্য মো. আবদুস সাত্তার, এসবি মিলন, মাহামুদ হাসান লিটন, মো. মাহবুব আলম, শাহীন আলম মাকসুদ, মাওলানা আজিম উদ্দিন, শাহীন কুতুব, সাংবাদিক মিজানুর রহমান, মুশফিকুর রহমান, ইব্রাহিম আকাশ, নজরুল ইসলাম সাইফুল ইসলাম, মাছুম, রিয়াজ, সাদিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...