অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে জুলাই-আগষ্টে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

৪৮১

তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলার তজুমদিদনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. আব্দুর রাজ্জাক, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল নোমান, প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা হেলাল উদ্দিন লিটন, যুগ্ম-আহবায়ক ছাইদুল হক মুরাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিধূ ভূষন রায়, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সহ-সভাপতি হাসনাঈন তানভীর, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে খুনিদের গুলিতে তজুমদ্দিনের একমাত্র শহীদ মনিরের স্ত্রী রোজিনা বেগম, তার পিতা মোঃ আব্দুল মন্নান, ইসলামিক ফাউন্ডেশনের তজুমদ্দিন উপজেলা কো-অডিনেটর নুরুল ইসলাম, ঢাকা গুলিবিদ্ধ ছাত্র আশ্রাফুল ইসলাম নিশাদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়া মহাদেশে বৃহত্তর গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। দ্বিতীয়বার স্বাধীনতার মূল কারিগর আহত ও নিহতদের জাতে জাতি ভূলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহবায়ক হাসান সাফা পিন্টুসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...