দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪২
৬২১
খালেদ মোশাররফ শামীম, দৌলতখান থেকে : দ্বীপ জেলা ভোলার দৌলতখানে হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকাসক্ত হয়ে বিপথে চলে যাচ্ছে এখানকার যুবসমাজ। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মাদকে আসক্ত হয়ে পড়েছে । এতে উদ্বিগ্ন অভিভাবক ও সচেতনমহল। মাদকের টাকা জোগার করতে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে মাদকসেবিরা। এলাকায় দিনে দিনে মাদকসেবীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। সচেতনমহলের মতে, গত ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলাবাহিনীর নিষ্ক্রিয়তায় মাদক কারবারীরা অবাধে চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা। যদিও পুলিশ বলছে, মাদক উদ্ধারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবুও মাদকের বিস্তার রোধ হচ্ছে না। দৌলতখানের পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নে মাদকের শতাধিক স্পট রয়েছে। এসব স্পটে মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল বেশি বিক্রি হচ্ছে। স্পটগুলোর মধ্যে চরখলিফা ইউনিয়নের কলিম পাটোয়ারী বাড়ীর মোড়, দৌলতখান কলেজ রোডের মাথা, বিএনপি বাজার, লাহারি জঙ্গল মোড়, মুনাফ বেপারীর মোড় মাদকের বড় স্পট। এসব স্পটগুলোয় সন্ধ্যা নামলেই মাদকসেবী ও মাদককারবারির আনাগোনা বেড়ে যায়। মাদকসেবীরা মুঠোফোনে কারবারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিনে নেয় মাদকদ্রব্য। মাঝেমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ এসব স্পটে অভিযান পরিচালনা করে ছোট ছোট মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হলেও বড় বড় মাদককারবারিরা থেকে যায় অধরা। অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী থেকে দৌলতখানে মাদকের চালান আসছে। মাদক করবারিরা অভিনব পন্থায় দৌলতখান -আলেকজান্ডার নৌরুটে দৌলতখান ও ভোলায় মাদক পাচার করছে। মাদক কারবারি সিন্ডিকেট এত শক্তিশালী যে, আইনশৃঙ্খলা বাহিনী হানা দেওয়ার আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে যাচ্ছে। মাদক কারবারি সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক কলিম পাটোয়ারী বাড়ি মোড় এলাকার এক ব্যক্তি বলেন, ওই এলাকায় মাঝেমধ্যে আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করলেও অদৃশ্য কারণে ছেড়ে দেয়। কোনভাবেই এই এলাকায় মাদক নিয়ন্ত্রণ হচ্ছে না।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক