লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৮
৩২৮
লালমোহন প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী উপজেলা লালমোহন। প্রতি বছরই এখানে ধানের বাম্পার ফলন হয। উপজেলার কৃষি অফিস এখানকার কৃষকদেরকে দিয়ে বিভিন্ন জাতের বীজ দিয়ে পরীক্ষামূলক চাষাবাদ করান। এজন্য কৃষকদেরকে ফ্রি বীজ, সার ও বালাইনাশক ওষুধসহ বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবছর লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নে ৩ জন কৃষককে দিয়ে ২ একর এবং কালমা ইউনিয়নের ৩ জন কৃষককে দিয়ে ২ একর মোট ৪ একর জমিতে উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ব্রি ধান-১০৩ জাত চাষাবাদ করা হয়েছে।
কালমা ইউনিয়নের চাষী মো. বাবুল, মো. সেলিম ও শেখ শাদী জানান, এবছর উপজেলা কৃষি অফিসের সহায়তায় নতুন জাতের আমন ব্রি ধান-১০৩ চাষ করেছি। অফিস থেকে আমাদেরকে বিনামূল্যে ধানের বীজ, সার, কীটনাশক ও বীজ সংরক্ষণের জন্য ড্রাম প্রদান করা হয়েছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা তাদের পরামর্শ মতো চাষাবাদ করেছি। বীজ লাগিয়েছি শ্রাবণ মাসের ৮ তারিখ এবং ভাদ্র মাসের ১৯ তারিখ থেকে এক-দেড় সপ্তাহের মধ্যে ধানের চারা ক্ষেতে রোপন করেছি। ফলন অন্য ধানের তুলনায় অনেক ভালো হয়েছে। ২ একর জমিতে চাষাবাদ, শ্রমিক ও বালাইনাশক বাবদ খরচ হয়েছে ৪০ হাজার টাকার মতো। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি এই দুই একর জমি থেকে দেড় লাখ টাকার ধান বিক্রি করতে পারবো। এই ধানগুলো বীজ হিসেবে বিক্রি করবো। এই ধান অন্যান্য ধানের তুলনায় ১৫দিন আগেই ঘরে তোলা সম্ভব হবে। আর মাত্র ৭ থেকে ১০ দিনের মধ্যে সব ধান কাটা শেষ হবে।
কালমা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র মজুমদার জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় প্রোগাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তির জন্য ২ একর জমিতে আমন ব্রি ধান-১০৩ জাত ৩ জন চাষীর মাধ্যমে চাষ করা হয়েছে। এই ধান বীজ বপন থেকে ফলন ঘরে উঠানো পর্যন্ত সর্বোচ্চ ১৩৩ দিন লাগে। কৃষকদের ধানের বীজ ও অনান্য উপকরণ থেকে শুরু করে নিয়মিত পরামর্শ দিয়েছি। ফলন খুব ভালো হয়েছে এবং আশা করছি কৃষকগণ লাভবান হবেন।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন বলেন, দেশের জনসংখ্যার কথা চিন্তা করে আমাদের উচ্চ ফলনশীল জাতের ফসল আবাদ করতে হবে। কম খরচে কম সময়ে আবহাওয়ার সাথে মিল রেখে এ বছর লালমোহন উপজেলার ২টি ইউনিয়নে ৪ একর জমিতে ৬জন কৃষকের মাধ্যমে আমন ব্রি ধান-১০৩ জাত আবাদ করা হয়েছে। প্রথমবারই এ ধান চাষ করে কৃষকেরা সফল হয়েছেন। চাষীদের এ ধান বীজ হিসেবে সংরক্ষণ করা হবে যাতে আগামীতে উচ্চ ফলনশীল এ ধান কৃষকেরা চাষাবাদ করতে পারে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত