মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুন ২০২০ রাত ০৯:৪৫
১০৫৩
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে জখম করেছে স্থানীয় দুই যুবক। আহত ব্যবসায়ী মোঃ আব্বাস মিস্ত্রি (৩০) দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সোমবার দুপুর দেড়টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফকির হাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।আহত আব্বাস মিস্ত্রি ফকির হাট বাজারের সামিয়া গøাস হাউজ এর মালিক। সে হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের জাহাঙ্গীর মিস্ত্রির ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, আহত আব্বাস মিস্ত্রি দুপুরে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলো। এসময় ফকির হাট বাজারের দক্ষিন মাথায় গেলে স্থানীয় ব্যবসায়ী মোঃ নাছির'র দুই ছেলে আরিফ (২২) ও আমিন(২০) অতর্কিত হামলা চালায়।
এসময় তারা রড দিয়ে পেটাতে থাকে আব্বাসকে। মারধর থেকে বাঁচতে দৌড়ে স্থানীয় ফকির হাট নুরানী মাদ্রাসায় আশ্রয় নেয় সে। পরে তার বাবা জাহাঙ্গীর মিস্ত্রি ও তার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে আহত আব্বাস'র বাবা জাহাঙ্গীর মিস্ত্রি জানান, স্থানীয় বখাটে ইমন দীর্ঘদিন এলাকার মেয়েদেরকে উত্যক্ত করে আসছিলো। আব্বাস তার প্রতিবাদ করায় ইমন তার বন্ধু আরিফ ও আমিনকে জানালে তারা আব্বাসের উপর হামলা চালায়।
এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক