অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু ও হাড়ি পাতিল ধোয়ার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৩৮৬

চরফ্যাশন প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের ফ্লোর ও হাড়ি পাতিল পরিস্কার করাচ্ছেন শিক্ষকরা এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধারণকৃত ভিডিওর মাধ্যমে জানাযায়, গত সোমবার (২৫ ননভেম্বর) সকালে চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা সংলগ্ন ১৯২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস টাইমে বিদ্যালয়ে পরিচ্ছন্নাতার কাজ করানো হয়।
প্রত্যক্ষদর্শী এইচএম নোমান বলেন, আমি ব্যাক্তিগত কাজে ওই বিদ্যালয়ে যাই।সিঁড়ি দিয়ে  উপরে ওঠার সময় দেখি কোমলমতি কয়েকজন ছাত্র ছাত্রী বিদ্যালয়ের ফ্লোর সিঁড়ি পরিচ্ছন্ন ও হাড়ি পাতিল ধৌত করছে। দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করলে, বিদ্যালয়ের একজন শিক্ষিকা ছুটে  এসে বলেন, অনুমতি ছাড়া ছবি তুলছেন কেনো। পরে আমাকে লাইব্রেরিতে নিয়ে বসিয়ে স্থানীয়  প্রভাবশালী একটি মহলকে স্কুলে আনা হয়। স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয়রা আমাকে ধারণ করা ভিডিও মোবাইল ফোন থেকে ডিলিট না করলে ছাঁদ থেকে ফেলে দেয়ার হুমকি দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ চন্দ্র দাস বলেন, স্কুলে পিয়ন না থাকায় ছাত্র ছাত্রীকে দিয়ে স্কুলের ফ্লোর ও চা তৈরির জন্য পাতিল পরিস্কার করানো হয়েছে। পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী জানান, বিদ্যালয়ে তাদেরকে দিয়ে ঝাড়ু দেয়া মেঝে পরিস্কারসহ টিউবওয়েল থেকে পানি আনার কাজ করান বিদ্যালয়ের শিক্ষকরা। এমন বিষয়ের ভিডিও করায় বিষয়টি নিয়ে প্রভাবশালী মহল অনেক বাড়াবাড়ি করেন বলেও জানায় ওই শিক্ষার্থী।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন,বিদ্যালয়ের শ্রেনী কক্ষ কেন্দ্রীয় ছোট খোটো কাজ শিক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে করাতে পারেন। যাতে তারা কাজ শিখে বাড়িতে গিয়ে করতে পারেন। 
কিন্তু কোন শিক্ষক ব্যাক্তিগত কোন কাজ করিয়ে থাকলে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...