অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আজীবন বৃদ্ধাশ্রমে বিনামূল্যে মরদেহ দাফনের সামগ্রী দেবেন লালমোহনের শওকত আরিফ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

২৮২

লালমোহন প্রতিনিধি : ‘লাস্ট ড্রেস বাই শওকত’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন ভোলার লালমোহন উপজেলার মো. শওকত আরিফ নামে এক ফ্যাশন ডিজাইনার।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে বরিশাল সদরের কাউনিয়া এলাকার ‘বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা’ নামে একটি বৃদ্ধাশ্রমে আজীবনের জন্য মরদেহ দাফন করার প্রয়োজনীয় সামগ্রী প্রদানের লক্ষ্যে ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মো. সাখাওয়াত হোসেনর সঙ্গে সমঝোতা চুক্তি করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাস্ট ড্রেস বাই শওকতের পরিচালক এবং ফ্যাশন ডিজাইনার মো. শওকত আরিফ। এদিন প্রথমবারের মতো ওই বৃদ্ধাশ্রমে ৬ সেট মরদেহ দাফনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলার সভাপতি মো. শাহীন কুতুবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফ্যাশন ডিজাইনার ও স্বেচ্ছাসেবী শওকত আরিফ ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলমের ছেলে। তিনি বলেন, আমার চাকরির বেতনের টাকা থেকে সমাজের অসহায় মানুষদের মরদেহ দাফনের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছি। আমি চাই; সর্বত্র মানবতা ছড়িয়ে পড়–ক। এরই ধারাবাহিকতায় আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বরিশালের ‘বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা’ নামে ওই বৃদ্ধাশ্রমের কেউ মারা গেলে তাদের মরদেহ দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী প্রদান করবো। এছাড়া অন্যান্য এলাকারও অসহায় কেউ মারা গেলে তার দাফনের সামগ্রীর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করলে  তাদেরকেও বিনামূল্যে দাফনের প্রয়োজনীয় সব সামগ্রী দেওয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...