তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৮
৪৫৮
তজুমদ্দিন প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুর এর উপর পূর্ব শত্রুতার জেরে হামলা ও মারধর করা হয়েছে।গুরুত্বর আহত অবস্থায় আব্দুল গফুর কে ভোলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার জের ধরে আজ শুক্রবার সকালে তজুমদ্দিনে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে।
আহত স্বেচ্ছাসেবক দলের নেতা জানান,বেশ কিছুদিন আগে তজুমদ্দিন শম্ভুপুর এলাকার একদল সন্ত্রাসী গরু ব্যবসায়ীদের কাছ থেকে জোর পূর্বক টাকা ছিনিয়ে নিয়ে যায়।এ সময় সাধারন মানুষ তাদের আটক করার চেষ্টা করলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।পরবর্তীতে রেখে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে তিনি উপজেলা বিএনপির নেতাদের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ভোলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গফুর জানান, তিনি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে এ হামলার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ৯ টা থেকে ১০ টা প্রায় ঘন্টা ব্যাপী কুঞ্জেরহাট টু তজুমদ্দিন সড়ক এবং তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ি কোনা এলাকায় সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল রাস্তা অবরোধ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সাধারণ জনগন।
এদিকে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান,এ ঘটনায় এখনো কোন মামলা হয় নি।তবে অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত