অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৪ লাখ টাকা অর্থদণ্ড

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

৩৩৩

তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা মো. কামরুল এবং পৌরসভার বাসিন্দা মো. হাবিব। শুক্রবার দুপুরে তাদের এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আমাদের কাছে খবর আসে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া খালগোড়া এলাকার তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করা হয়।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন আরো জানান, এ খবর পেয়ে দুপুরের দিকে ড্রেজার মেশিনের মালিকরা ঘটনাস্থলে হাজির হন। এরপর তাদের মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে তারা অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন এবং মুচলেকা দিয়ে ড্রেজার মেশিন ছাড়িয়ে নেন।
এই অভিযানে লালমোহন উপজেলা ভূমি অফিসের নাজির কাম-কম্পিউটার অপারেটর মো. আসাদুল ইসলাম রনিসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...