বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৬
৩৯০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ডাক্তারদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে তবে ট্রেনিং শেষে তাদের ফিরে আসা নিশ্চিত করতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স অ্যান্ড হাসপাতালে ‘বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস ২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের ডাক্তাররা যত ভাবে, যত বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন, শিক্ষিত হবেন ততই দেশের মানুষের উপকার হবে। সেই ক্ষেত্রে ট্রেনিং করতে কোনো বাধা নেই।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দুই তিন দিনের ট্রেনিং হয় না, এটা ঠিক। দুই তিন দিনে কি ট্রেনিং নেবে? দুই তিন দিনের সেমিনার সিম্পোজিয়াম হতে পারে কিন্তু ট্রেনিংয়ের সময় আরেকটু বেশি হওয়া প্রয়োজন। ট্রেনিংয়ে গেলাম আর চলে এলাম তাতো না, হাতে কলমে শিখতে বুঝতে পারি, সেটা নিশ্চিত করতে হবে।
নূরজাহান বেগম আরও বলেন, আমার কাছে তালিকা আছে, ৪০ জনের বেশি ডাক্তার বিদেশে ট্রেনিং করতে গিয়ে আর দেশে ফিরে আসেননি। একাধিকবার তাদের চিঠি দেওয়া হয়েছে, তাও কাজ হয় নাই, তারা ফিরে আসেন নাই। তাহলে আমরা এই অপচয়টাকে কীভাবে মেনে নেব? আপনারা যখন কাউকে বিদেশে ট্রেনিং বা পড়াশোনার জন্য পাঠাবেন, তখন কথাগুলো যেন পরিষ্কার থাকে, তারা ট্রেনিং শেষে দেশে ফিরে আসবেন।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দিন মোহাম্মদ ও সহকারী পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত