লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৯
৪০৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. জসিম উদ্দিন নামে ৪৮ বছর বয়সী এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রসুলবাগ সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার মো. কুট্টি সর্দারের ছেলে এবং লালমোহন বাজারের নৈশপ্রহরী ছিলেন।
জানা গেছে, জসিম নিজেই মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ি থেকে লালমোহন বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় পৌরশহরের রসুলবাগ সড়কের মাথায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির স্বজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন জসিম। এ দুর্ঘটনার খবর পেয়ে বাজারের অন্যান্য নৈশপ্রহরীরা এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জসিমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত