চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ রাত ০৯:২৫
৩৪৪
চরফ্যাশন প্রতিনিধি : কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নারীপক্ষের অধিকার এখানে, প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরাফাত মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ’ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মাহাবুব কবীর, চরফ্যাশন প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন,সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরী। ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর চরফ্যাশন উপজেলার সভাপতি মনির আসলামি,সাংবাদিক কামরুল শিকদার, আল মুকীত, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য মো: নোমান সহ চরফ্যাশন উপজেলা তারুণ্যের কন্ঠস্বরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,কিশোর-কিশোরী, তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করা সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তারা যেন নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারেন। সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভ‚মিকা রাখতে পারেন।
এসময় বক্তরা আরো বলেন, বাল্য বিয়ের কারনে মেয়েদের প্রজনন স্বাস্থ্যসেবা বাঁধা গ্রস্ত হচ্ছে। তাই বাল্য বিয়ে বন্ধ করে কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, কিশোর-কিশোরীর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ কৈশোরকালীন মানসিক বিকাশ একটি সুস্থ জাতি গঠনে সাহায্য করে। এ জন্য কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরি। কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সমন্বিতভাবে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী যেন তাদের সুবিধামতো এবং বৈষম্য ছাড়া স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও কাজ করছে। স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করা ও বৈষম্য দূর করা সহ কৈশোরকালীন সেবাকে আরো ত্বরান্বিত করতে সবাইকে সহযোগিতার আহবান জানান বক্তরা।
নারীপক্ষে অধিকার এখানে, এখনই প্রকল্পের সহযোগিতায় তারুণ্যের কন্ঠস্বর ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ যৌথ ভাবে ভোলার সদর, বোরহানউদ্দিনও চরফ্যাশন উপজেলায় কিশোর -কিশোরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত