মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুন ২০২০ রাত ১০:০০
১০৬৩
মনপুরা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার করোনা আক্রান্ত রোগী ঢাকা ফেরত ৩ যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ্য হয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগী মনপুরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ ছাড়পত্র দিলে সুস্থ হওয়া ৩ যুবক বাড়ি ফিরেন। এই সময় শুভেচ্ছা ও হাতে তালি দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ, ডাঃ মশিউর রহমান, ডাঃ সাব্বির আহমেদ সুস্থ্য হয়ে যাওয়া রোগীদের বিদায় জানান। এছাড়াও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী, একটি ফল ভর্তি ব্যাগ, ইফতার ও ঈদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এরপর উপজেলা প্রশাসন ঘরের লকডাউন প্রত্যাহার করে নেয়। সুস্থ্য হয়ে বাড়িতে ফেরা যুবক হলেন, উপজেলার হাজির হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কালাম, দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আজাদ ও মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রায়হান। তারা সবাই ঢাকা থেকে মনপুরা আসেন। করোনা থেকে মুক্ত হওয়া যুবকরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এই দুঃসময়ে সবাইকে বেশি সাহস জুগিয়েছেন ডাক্তার ও নার্স। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদর রশিদ জানান, পরপর দুইবার করোনা আক্রান্ত যুবকদের নমুনার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে মেডিকেল ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তারা সম্পূর্ন সুস্থ্য। উল্লেখ্য, করোনা আক্রান্ত সর্বমোট সাত জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন মোট ৪ জন। এখনও ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত