অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি: মেজর হাফিজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫১

remove_red_eye

৪৫৩

ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি।

তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়। অথচ ভারতই এ নিয়ে আমাদের উপদেশ দেয়, অনুরোধ করে।

সোমবার (২ ডিসেম্বর) গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২১ আগস্ট নিয়ে বিচারবিভাগ স্বাধীনভাবে রায় দিতে পেরেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য গায়েবি মামলা সৃষ্টি করা হয়েছে। আসামিদের তালিকায় তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্ত করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো তারা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। এখন থেকে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। এই মামলাগুলো থেকে রিলিজ পেলেই তিনি দেশে ফিরবেন। এদেশের মানুষ রাজনৈতিক দলকে সরকারে দেখতে চায়। তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে হাফিজ বলেন, সংস্কার রাজনৈতিক দলই করতে পারে, অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সব কথাই বলে। আগামী বছর নির্বাচন হওয়ার অপেক্ষা করছে বিএনপি, তারেক রহমানও দেশে ফিরবেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...