অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে প্রজনন স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্য মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৫০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে চরফ্যাশন উপজেলা  মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নারীপক্ষের  অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা এর যৌথভাবে  এই সভার আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন  চরফ্যাশন উপজেলার  নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আরাফাত মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন ‘ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ’ এর নির্বাহী পরিচালক সাংবাদিক  আদিল হোসেন তপু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো মহিউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মামুন,কোস্ট ফাউন্ডেশন এর টিম লিডার রাশিদা বেগম, প্রভাষক মো জুলকার নাঈম,তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের উপদেষ্টা পরিষদের সদস্য মো: নোমান সহ যুব উন্নয়ন প্রতিনিধি, সাংবাদিক,কিশোর-তরুন-তরুনীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন,বাংলাদেশে মোট জনসংখার প্রায় এক-চতুর্থাংশ কিশোর-কিশোরী। এদের মধ্যে কৈশোরকালে সন্তান জন্মদানের হার এখনো অনেক বেশি। মোট বার্ষিক জন্মের প্রায় এক-চতুর্থাংশ সন্তান জন্ম দিচ্ছে কিশোরী মায়েরা। এদের শিক্ষা, জীবন-দক্ষতা ও স্বাস্থ্যের উপর নির্ভর করছে দেশ ও জাতির ভবিষ্যৎ। আর এর জন্য সবার আগে চাই সচেতনতা। তাই আমরা কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সচেতন করতে হবে।
এসময় বক্তরা বলেন, উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে কিশোর-কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। প্রত্যন্ত এলাকার অভিভাবকরা তাদের মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা মেয়েদের বাল্য বিয়ে দিয়ে থাকে। ফলে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ব্যহত হয়। তাই মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে বয়ঃসন্ধিকাল, মাসিক, যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সঠিকভাবে পাঠদান নিশ্চিত করার কথা জানান। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে কিশোর-কিশোরী কর্নার কেন্দ্রিক সেবাদানকারীদের আন্তরিক হওয়ার কথা বলেন।
বক্তারা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বাল্য বিয়ে রোধ করতে পারলে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে বলে মতামত প্রকাশ করেন। তাই এ বিষয়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহŸান জানানো হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...