অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আওয়ামীলীগ নেতা সোহেল মোরাদার গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৪

remove_red_eye

৩১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব এর ভাতিজা আওয়ামী লীগ নেতা সোহেল মোরাদার কে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে তাকে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভোলা মডেল থানার ওসি ও স্থানীয় সূত্র জানান, বুধবার (২ অক্টোবর) মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে  এ মামলাটি দায়ের করেন। ওই মামলায় মামলার বিবরনে জানা যায়, ভোলা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ২০২২ সালের ২৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে আংশ নেয়ার জন্য ভোলা থেকে বোরহানউদ্দিন উপজেলায় যাওয়ার পথে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় ভোলা-২ আসনের তৎকালীন সংসদ সদস্যের পেটুয়া বাহিনী দ্বারা বাঁধাগ্রস্ত হয়ে উকিল পাড়া হোটেল প্যাপিলিয়নে এসে অবস্থান নেয়। একদল উশৃঙ্খল নেতা-কর্মীরা হাফিজ ইব্রাহিমকে পেলিলন হোটেলে অবরুদ্ধ করে রাখে। এ সময় হোটেলে গুলি বর্ষন, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হোটেলের গেট খুলে না দেয়ায় সিকিউরিটি গার্ড জহিরুল ইসলামকে মারধর করে বেঁধে রাখে।
হাফিজ ইব্রাহিমকে হোটেল থেকে বের করে না দিলে হোটেলে আগুন লাগিয়ে দেয়ার হুমকী দেয় এবং হাফিজ ইব্রাহিমকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে।
এ ঘটনায় প্রশাসনের লোকজন এসে জহিরুলকে উদ্ধার করে এবং হাফিজ ইব্রাহিমকে তার সফরসঙ্গীদের নিয়ে এক ঘন্টার মধ্যে ভোলা জেলা ত্যাগ করার অনুরোধ করে। এ ঘটনায় ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ভোলা থানায় একটি মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ। পরে ভোলা কোর্টে মামলা দায়ের করতে গেলে তৎকালীন পিপির বিরোধিতায় মামলাটি আমলে নেয়নি আদালত। গত ৫ আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ অক্টোবর ২০২৪ তারিখে সাবেক সাংসদ আলী আজম মুকুলসহ ৭২ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে জহিরুল ইসলাম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মালাটি দায়ের করে।
ওই মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব সহ ৭২ জনের নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ মামলায়  অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে। এই মামলায় সোহেল মোরাদার কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ভোলা থানার ওসি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...