অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটি গঠন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৬

remove_red_eye

২৩৮

সভাপতি মো. এছহাক, সম্পাদক মাকসুদুর রহমান 
 
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর লালমোহন ইউনিয়নের  কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে IBWF লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের উদ্যোগে স্থানীয়  ফুলবাগিচা বাজার সংলগ্ন ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে  এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী  লালমোহন ইউনিয়নের আমীর মাওলানা আজিম উদ্দিন খান । লালমোহন উপজেলা  IBWF  অর্থ সম্পাদক  জনাব মাওলানা নাজমুল আযম পবিত্র কুরআন থেকে দারুস প্রদান করেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ হাসান, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল আযম।এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা সভাপতি আবু সাঈদ, সাধারণ  সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাষ্টার মোঃ এছহাক । আলোচকবৃন্দ পরামর্শ  করে আগামী দুই বছরের জন্য ফুল বাগিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার মো. এছহাককে সভাপতি ও মাওলানা মাকসুদুর রহমনকে সাধারন  সম্পাদক  করে ২২ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সভাপতি জনাব এম এ হাসান  ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবসায়ীদের সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করে প্রথমে নিজেকে তারপর  সমাজকে পরিবর্তন করার আহবান জানান। সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন খান বলেন, সৎ ব্যবসায়ীদের একটি শক্তিশালী সংগঠন কায়েম করাই হলো ব্যবসায়ী ফোরামের মুল লক্ষ্য। সেই উদ্যোগ আজ শুরু হলো।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...