অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নতুন ৬ জনসহ করোনায় মোট আক্রান্ত ৫২

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩রা জুন ২০২০ রাত ০১:১৬

remove_red_eye

১৫৯১

অচিন্ত্য মজুমদার :: ভোলায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে  মঙ্গলবার করোনায় আক্রান্ত হওয়া ভোলা সিভিল সার্জন অফিসের পরসিংখ্যানবিদের পরিবারের ৪ সদস্য রয়েছে। এছাড়া ভোলা শহরের উকিল পাড়া এলাকায় ১ জন ও তজুমদ্দিন উপজেলায় ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫২ জনে। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এসব তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, নতুন করোনা আক্রান্ত ৬ জনই আইসোলেশনে রয়েছে। পাশাপাশি তাদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৪১ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ ৩ জন। দৌলতখানে আক্রান্ত ৩ জনের মধ্যে সুস্থ ১জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ১ জন। লালমোহনে আক্রান্ত ৭ জনের মধ্যে সুস্থ ১ জন। চরফ্যাশনে আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ ১ ও মনপুরা উপজেলায় আক্রান্ত ৭ জনের মধ্যে সুস্থ ৪ এবং তজুমদ্দিন উপজেলায় ২ জন আক্রান্ত রয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯ জন করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন ও মনপুরায় দুই জন মৃত্যু বরণ করেছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত  ভোলা থেকে ১ হাজার ৯৬২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ১ হাজার ২৮৩ জনের। এর মধ্যে ১ হাজার ২৩১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৫২ জনের পজেটিভ আসে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...