বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২০ রাত ১০:৫৮
৮৩০
হাসিব রহমান:: ভোলার ইলিশা থেকে লক্ষীপুরের মৌজু চৌধুরীর হাট রুটে বুধবারও স্বাস্থ্য বিধি না মেনে সকাল থেকে কয়েক হাজার যাত্রী লঞ্চে,সি-ট্রাকে এবং ট্রলারে পারাপার করেছে। এতে করে ভোলার এই নৌ রুটটিতে করোনা সংক্রামন ঝুঁকি চরম আকারে দেখা দিয়েছে। তবে যাত্রীরা বলছে,নৌযান সংকটের কারনেই তারা ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে। এদিকে মঙ্গলবার দৈনিক বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্যবিধি নামানায় ও অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে এক সি-ট্রাকের ইজারাদারকে জরিমানা করা হয়েছে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তা জানান,গত বছরও এই সময় ভোলা-লক্ষীপুর নৌ রুটে ৭টি নৌযান চলাচল করে। কিন্তু এ বছর ১টি মাত্র সি ট্রাক ও ২টি লঞ্চ চলাচল করছে। যার ফলে নৌ যানের সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, র্দীঘ দিন পর লঞ্চ চালু হলে এই রুট দিয়ে বন্দর নগরী চট্রোগ্রাম,ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার কয়েক হাজার মানুষ যাতায়ত করছে। নৌযান সল্পতার কারনে মানুষ চরম ভোগান্তির মধ্যে স্বাস্থ্য বিধি না মেনেই যাতায়ত করছে।
ইলিশাঘাট নিয়মনীতি উপেক্ষা করে যাত্রী পরিবহেনর দায়ে সি-ট্রাক খিজির-৫ এর ইজারাদার মোঃ বশির আহম্মেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটমো: দিদারুল ইসলাম। সরকারি মালিকানাধিন সিট্রাক ইজারা এনে এর তলা কেটে সাইজ পরিবর্তন করে চালানোর অভিযোগ রয়েছে বশিরের বিরুদ্ধে। অপরদিকে এমভি পারিজাত ও এমভি দোয়েল পাখি নামের লঞ্চেও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন যাত্রীরা ।এছাড়া এই রুটে ছোট বড় অসংখ্য ট্রলার যাত্রীদেও নিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে সকালে সি ট্রাক খিজির-৫ এ অতিরিক্ত যাত্রী পরিবানসহ স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: দিদারুল ইসলাম সি ট্রাকের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান,তারা নৌযান সল্পতার কারনে এই রুটে লঞ্চের ট্রিপ বাড়িয়ে দিয়েছেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত