অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা-বিহার-উড়িষ্যা ফেরত দিতে হবে : রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৩

remove_red_eye

৩৫৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দিতে হবে। ফাঁপা আওয়াজ দিলে হবে না। বাংলাদেশের মানুষ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কোনো লাভ নেই। ভিসা বন্ধ করে তো আমাদের উপকারই করেছে ভারত। ডলার পাচার হবে না। অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। এখন টাকাও যাবে না। আর ভোগ্যপণ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। আমাদের রিজার্ভ বাড়বে। এতে আমাদের লাভই হলো।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা আগ্রাসন। এমন নজির পৃথিবীতে আর নেই। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা অপপ্রচার করে বিশ্বব্যাপী বিভ্রান্তির চেষ্টা করছে ভারত।

ভারতের লোকজন বাংলাদেশের ইলিশের জন্য তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে। ইলিশ নেন কেন? আসলে ভারত সবসময় বিদ্বেষ ছড়ায়। এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, ভারত বিদ্বেষপরায়ণ হয়ে সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বিদ্যমান পরিস্থিতি আরো খারাপ করার চেষ্টা করছে। এর জন্য ভারতের ভালো ফল আসবে না।

রিজভী বলেন, বাংলাদেশকে মিথ্যা কলঙ্ক দিয়ে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধকে ম্লান করতে পারবে না ভারত। অন্যায় অবিচারমুলক প্রপাগান্ডার বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আগুন জ্বলছে। নানা অপপ্রচার দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কলকাতার হাসপাতালগুলো বন্ধ। সেখানে কোনো রোগী নেই। ভারতের ৪০ শতাংশ সেনিটাইজেশনও নেই। কিসের বড়াই করে ভারত?

বিএনপির এই নেতা আরও বলেন, ভারতের রাজনীতি নেই বলে শেখ হাসিনাকে পেয়েছে। যে শেখ হাসিনা দেশের মানুষকে বন্দি করে রেখেছিল, সেই হাসিনাকে ১৫ বছর ধরে সমর্থন দিয়েছে তারা।

সুত্র জাগো

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...