মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭
৩৬৮
‘এহন ভাতেও মরি, শীতেও মরি’
মনপুরা প্রতিনিধি : ‘মানুষ একটু সাহায্য করলে ছোডো-ছোডো পোলাইন লইয়া দিনে দু-এক বেলা খাইতে পারি। পোলাইন লইয়া ভাঙা ঘরডার মধ্যে থাইকা শীতে অনেক কষ্ট পাইতাছি। এহন ভাতেও মরি, শীতেও মরি।‘
৪ সন্তানের জননী বিধবা আরজু বিবি (৩৮) বলছিল তিন বেলা খেতে না পারার কষ্টের কথা। তার মাথা গোঁজার শেষ সম্বল দো-চালা টিনের ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘুর্ণিঝড় দানার প্রভাবে। এরপর থেকে তার কষ্ট চরমে পৌঁছেছে।
অসহায় এ নারী ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজিরচর গ্রামের কাচিরচর বাজার মসজিদের উত্তর পাশে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। তার কাছে পৌঁছেনি বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা।
৪ সন্তানের জননী বিধবা আরজু বিবি (৩৮) বলছিল তিন বেলা খেতে না পারার কষ্টের কথা। তার মাথা গোঁজার শেষ সম্বল দো-চালা টিনের ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘুর্ণিঝড় দানার প্রভাবে। এরপর থেকে তার কষ্ট চরমে পৌঁছেছে।
অসহায় এ নারী ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজিরচর গ্রামের কাচিরচর বাজার মসজিদের উত্তর পাশে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। তার কাছে পৌঁছেনি বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা।
জানা গেছে, প্রায় ২০ বছর আগে আরজু বিবির বিয়ে হয় ওই একই উপজেলার দিনমজুর আব্দুল মন্নানের সঙ্গে। বসবাস করতেন মনপুরা বিভিন্ন চরের সরকারি জমিতে। তাদের অভাবি সংসার আলোকিত করে জন্ম নেয় মাহফুজ (১৫), জোনায়েদ (১০), জোবায়ের (৬) ও এক কন্যা সন্তান। তার স্বামী মেঘনায় মাছ ধরে কোনোমতে খেয়ে পড়ে দিন কাটত তাদের। গত ৬ বছর আগে তারা ঠাঁই নেয় মনপুরার কলাতলী চরের কাজিরচর গ্রামে মেঘনা নদীর তীরে এক টুকরো জমিতে।
মেঘনায় মাছ ধরে ৬ জনের সংসার চালাতে হিমশিম খাওয়ায় বাধ্য হয়ে চট্টগামে পাড়ি জমান আরজু বিবির স্বামী আব্দুল মন্নান। যোগ দেন মাঝিরঘাটে শ্রমিক হিসেবে। সেখানে গত ৪ বছর কাজ করে মোটামুটি ভালোই চলছিল তাদের সংসার। বড় ছেলেকে ভর্তি করান একটি মাদরাসায়। এভাবেই চলছিল দিনমজুর আব্দুল মন্নান-আরজু বিবি দম্পতির সংসার।
এর মধ্যে গত বছর অসুস্থ হয়ে পড়েন আব্দুল মন্নান। বন্ধ হয়ে যায় উপার্জন। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে গত চার মাস আগে মৃত্যুবরণ করেন দিনমজুর আব্দুল মন্নান। সংসারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অন্ধকার সাগরে পড়েন এ নারী। তার বড় ছেলে মাহফুজের মাদরাসায় পড়ার খরচের দায়িত্ব নেয় মাদরাসা কর্তৃপক্ষ। বর্তমানে এ নারী ছোট ৩ সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
আরজু বিবি বলেন, ‘আমার স্বামীরে আল্লাহ লইয়া গেছে, আমি এহন দুঃখের সাগরে ভাসতাছি স্যার। না পারি ছোডো ছোডো পোলাইন লইয়া তিনবেলা খাইতে, না পারি এই শীতের মধ্যে ঘরে থাকতে। প্রায় ১ মাস আগে তুফানের সময় প্রচণ্ড বাতাসে ঘরডাও তছনছ কইররা থুইয়া গেছে। তুফানের পরে ঘরের বেড়া-ও চালের কয়ডা টিন টোগায়া (খুঁজে) আইন্না কোনোমতে দড়ি দিয়া বাইন্দা রাখছি। এবারের শীতে ছোডো-ছোডো ৩ ডা পোলা-মাইয়া লইয়া অনেক কষ্টে আছি। এহন ভাতেও মরি, শীতেও মরি। এলাকার মাইনষে দিলে খাই, না দিলে দিলে পোলাইন লইয়া উপাস থাকি।’
জানতে চাইলে তিনি আরও বলেন, কোনো সরকারি সাহায্য আমারে কেউ দেয় নাই। আমার একটা বিধবা ভাতা কার্ডও নাই। সরকারের কাছে আমি তিনবেলা খাওয়ার ব্যবস্থাসহ বসতঘরটা মেরামত করে চাই।
আরজু বিবির প্রতিবেশী মাওলানা আরিফুল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুর পর আরজু বিবি অনেক কষ্টে দিন পার করছেন। আমরা প্রতিবেশী ও গ্রামবাসীরা যতটুকু পারি তাকে সাহায্য করি। প্রতিদিন তো তাকে সাহায্য করা সম্ভব না,আমাদেরও তো সংসার আছে। তাছাড়া ৩ সন্তান নিয়ে তিনি যে ঘরটিতে বসবাস করেন সে ঘরটিও থাকার অনুপযোগী।
জানতে চাইলে এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান বলেন, সন্তানদের নিয়ে আরজু বিবির মানবেতর জীবনযাপনের বিষয়টি কেউ আমাকে জানায়নি। আপনার মাধ্যমে জেনেছি। আমি খোঁজ নিয়ে দেখছি। তাকে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা হবে।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক