তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪৩
৪৯৬
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর চর রায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ২০ লক্ষ টাকা মূল্যের অবৈধ খুটা জাল উচ্ছেদ করেছে মৎস্য অধিদপ্তর। রবিবার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ খুটা জাল উচ্ছেদ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নিদের্শনায় তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়ন এর মেঘনা নদীর চর রায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের খুটা জালের প্রায় ৩ হাজার অবৈধ খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব খুটি- জাল ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বাজার মূল্য অন্তত ২০ লক্ষ টাকা।
অভিযানকালে বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মনোজ কুমার সাহা, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, তজুমদ্দিন উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল-আমিন, অফিস সহকারী দীপ্ত নন্দী, অফিস সহায়ক রনি দে ও ইনুমারেটরগন এবং বোরহানউদ্দিন উপজেলার ক্ষেত্র সহকারী মনোয়ার আলী সহ বোরহানউদ্দিন ও তজুমদ্দিন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত