বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৫২
৩৯৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বৃদ্ধা নাজমার মানবেতর জীবন শিরোনামে গত ৮ ডিসেম্বর দৈনিক বাংলার কণ্ঠে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে ভোলার এক হৃদয়বান ব্যক্তি ওই নারীর পাশে দাড়িয়েছেন। যিনি কয়েক দশক যাবত নিরবে-নিভৃতে ভোলা জেলার বিভিন্ন এলকায় অসহায় মানুষের পাশে দাড়ান এবং সমাজ সেবা মূলক অসংখ্য কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি হচ্ছেন ভোলার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন। তিনি দৈনিক বাংলার কণ্ঠে বৃদ্ধা নাজমার মানবেতর জীবন গল্প পড়ে তার কোমল হৃদয় থেকে ওই নারীর প্রতি সহায়তার হাত বাড়ান। মঙ্গলবার দুপুরে অসহায় বৃদ্ধা নাজমার জীবনের গল্প শুনে তাকে তার পিঠার দোকানের জন্য তাৎক্ষনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও তার ছোট্ট এক চালা ঘরটি মেরামত করে থাকার উপযুক্ত করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেন। এসময় নাজমা কান্না জড়িত কণ্ঠে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় সমাজ সেবক নিজাম উদ্দিন বলেন,আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। সমাজের যেসব বিত্তবান ব্যক্তি রয়েছেন,তারা যদি যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাড়ায় তা হলে সমাজের অসহায় মানুষ গুলো উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান।

ভোলার বিশিষ্ট সমাজসেবক আলোকিত মানুষ নিজাম উদ্দিন দ্বীপজেলার ভোলার মানুষের জন্য বলতে গেলে অনেকটা নিরবে অকাতরে দান করে যাচ্ছেন। তিনি অসংখ্য মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান,বৃদ্ধাশ্রম নির্মান করেছেন। পাশাপাশি পেশাদার গনমাধ্যম কর্মীদের জন্য অত্যাধুনিক ভোলা প্রেসক্লাব ভবন নির্মান করেন বিশেষ ভূমিকা রাখেন। এমনকি ভোলার অসহায় দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসার জন্য একটি চক্ষু হাসপাতাল নির্মান করেছেন। সেখানে গত এক দশকে হাজার হাজার মানুষ চক্ষু রোগের চিকিৎসা সেবা পেয়েছেন। বর্তমানে তিনি উকিল পাড়া নিজাম হাসিনা কমপ্লেক্স এ কিডনি, হার্টসহ অন্যান্য রোগের জন্য ৮ তলা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল ইউনিট নির্মান কাজ করছেন। যার নির্মাণ কাজ খুব দ্রæত চলছে এবং অতি শীঘ্রই এ হাসপাতালের কার্যক্রম চালু হবে বলে আশাবাদী।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত