অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর ভোলায় বৃদ্ধা নাজমার পাশে দাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৫২

remove_red_eye

৪১১



বাংলার কণ্ঠ প্রতিবেদক :   ভোলায় বৃদ্ধা নাজমার মানবেতর জীবন শিরোনামে গত ৮ ডিসেম্বর দৈনিক বাংলার কণ্ঠে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে ভোলার এক হৃদয়বান ব্যক্তি ওই নারীর পাশে দাড়িয়েছেন। যিনি কয়েক দশক যাবত নিরবে-নিভৃতে ভোলা জেলার বিভিন্ন এলকায় অসহায় মানুষের পাশে দাড়ান এবং সমাজ সেবা মূলক অসংখ্য কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি হচ্ছেন ভোলার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন। তিনি দৈনিক বাংলার কণ্ঠে বৃদ্ধা নাজমার মানবেতর জীবন গল্প পড়ে তার কোমল হৃদয় থেকে ওই নারীর প্রতি সহায়তার হাত বাড়ান। মঙ্গলবার দুপুরে অসহায় বৃদ্ধা নাজমার জীবনের গল্প শুনে তাকে তার পিঠার দোকানের জন্য তাৎক্ষনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও  তার ছোট্ট এক চালা ঘরটি মেরামত করে থাকার উপযুক্ত করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেন। এসময় নাজমা কান্না জড়িত কণ্ঠে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় সমাজ সেবক নিজাম উদ্দিন বলেন,আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। সমাজের যেসব বিত্তবান ব্যক্তি রয়েছেন,তারা যদি যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাড়ায় তা হলে সমাজের অসহায় মানুষ গুলো উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান।


 ভোলার বিশিষ্ট সমাজসেবক আলোকিত মানুষ নিজাম উদ্দিন দ্বীপজেলার ভোলার মানুষের জন্য বলতে গেলে অনেকটা নিরবে অকাতরে দান করে যাচ্ছেন। তিনি অসংখ্য মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান,বৃদ্ধাশ্রম  নির্মান করেছেন। পাশাপাশি পেশাদার গনমাধ্যম কর্মীদের জন্য অত্যাধুনিক  ভোলা প্রেসক্লাব ভবন নির্মান করেন বিশেষ ভূমিকা রাখেন।  এমনকি ভোলার অসহায় দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসার জন্য একটি চক্ষু হাসপাতাল নির্মান করেছেন। সেখানে গত এক দশকে হাজার হাজার মানুষ চক্ষু রোগের চিকিৎসা সেবা পেয়েছেন। বর্তমানে তিনি উকিল পাড়া নিজাম হাসিনা কমপ্লেক্স এ কিডনি, হার্টসহ অন্যান্য রোগের জন্য ৮ তলা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল ইউনিট নির্মান কাজ করছেন। যার নির্মাণ কাজ খুব দ্রæত চলছে এবং অতি শীঘ্রই এ হাসপাতালের কার্যক্রম চালু হবে বলে আশাবাদী।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...