বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪২
৩৪৭
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনও মানবতার কথা বলেন, আপনাদের লজ্জা হয় না। আপনারা গণতান্ত্রিক দেশ হলে শেখ হাসিনাকে আজকেই পাঠিয়ে দিন। সেটা না করে এত প্রেম কিসের? এত ভালোবাসা কিসের? আপনাদের লজ্জা হওয়া উচিত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মাথার ওপর একটা ভূত চেপে আছে ভারত। এরা কখনও চায় না বিএনপি ক্ষমতায় আসুক। এরা কখনও চায় না খালেদা জিয়া ক্ষমতায় যাক। এরা চায় না তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্রের পক্ষে কাজ করুক। তাই আমি বলবো ষড়যন্ত্র এখনও চলছে। কোথায় চিন্ময়, তার জন্য তাদের এত দরদ। ভারতে সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের দিকে তাদের কোনো লক্ষ্য নেই। আপনারা চিন্ময়ের জন্য বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ঘেরাও করেন। লজ্জা হয় না আপনাদের, নিজেদের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করেন
ফারুক বলেন, ‘দেশের স্বাধীনতা রক্ষার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে মঈন-ফখরুদ্দীনের অবস্থা বাংলাদেশে না হয় সে কথাগুলো স্মরণ করে দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এ বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এখন ইস্যু একটা যারা ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে তারা এখন পলাতক। এ মুহূর্তে দরকার তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনা। তারেক রহমানের দেশে ফেরার পথ যেন কঠিন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত