বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩
৩২৩
এ দেশে তথাকথিত রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলে উল্লেখ করে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর দক্ষিণখান পশ্চিম থানার ৫০ নম্বর ওয়ার্ডের আজমপুর এলাকায় নায্যমূলের বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় সেলিম উদ্দিন বলেন, রাজনীতি শুধু মানুষের জন্য কথাটা বেশ সুন্দর হলেও আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে তার কোনো প্রতিফলন নেই। কারণ একশ্রেণির রাজনীতিকের আত্মকেন্দ্রিকতা ও স্বার্থান্ধতার কারণেই আমাদের দেশের রাজনীতির কক্ষচ্যুতি ঘটেছে। বিগত ৫ বছরের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে সে নেতিবাচক চিত্রই আমাদের সামনে ভেসে ওঠে। এর ঠিক বিপরীত মেরুতে রয়েছে জামায়াতে ইসলামী। আমরা নিজেদের অর্থে অফিস ভাড়া দিই, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি; সর্বোপরি আমাদের অর্জিত অর্থের সিংহভাগ জনগণের কল্যাণে ব্যয় করি। মূলত জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। আমরা ন্যায়- ইনসাফের ভিত্তিতে দেশকে একটি গণমুখী রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, পতিত আওয়ামী জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগসহ রাষ্ট্রের সব সেক্টরকে পরিকল্পিতভাবে দলীয়করণ করে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। সবকিছু তুলে দেওয়া হয়েছিল কুলাঙ্গারদের হাতে। তাই সময় এসেছে এসব কুলাঙ্গার ও অর্বাচীনদেরর কবর দেওয়ার। এ দেশে আর কখনো জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, এ দেশে রাজনীতি করতে হলেও জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে। সব কিছুর জন্য জনগণের কাছেই সবাইকে জবাবদিহি করতে হবে।
তিনি সেই জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনের সকল নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভিরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
থানা আমির আবু সাঈদ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মামুন, সেক্রেটারি আলী হোসাইন মুরাদ, থানা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, আশরাফুল আলম, মুস্তাফিজুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম মামুন ও নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক