অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে বসতবাড়ির সামনে কাটাতারের বাউন্ডারি দিয়ে ঘর উত্তোলনের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

৪০০

আকবর জুয়েল, লালমোহন : লালমোহনে বসতবাড়ির সামেনে কাটাতারের বাউন্ডারি দিয়ে যাতাযাতের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ড ও বর্তমান পৌরসভা ১২ নং ওয়ার্ড গোলদার বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী শাহাজান মিয়া স্থানীয় মৃত মো. তাজল ইসলামের স্ত্রী আলিফা বেগম থেকে ২০২১ সালে ৪ শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতেছে। উক্ত জমির এসএ খতিয়ান নং ৬৬৫, ৬৩৭, ৩৪৩ ও ৩৫৬ যার ডিপি নং ১৩৬৪ ও ৩২২০। হাল দাগ ৭৪৭ এবং ৮০৪।
এ বিষয়ে প্রবাসী শাহাজানের স্ত্রী ফিরোজা বেগম জানান, বুধবার সকালের দিকে আমার বসত বাড়ির সামনে স্থানীয় মৃত আনিছল হকের ছেলে মো. অহিদ, জাকির, খলিল, বেল্লাল জোর পূর্বক ভাবে কাটাতারের বাউন্ডারি দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে ঘর উত্তোলন করেছে।
বিবাধিরা ভুমি দস্যু এবং প্রভাবশালী তারা কোনা ধরনের বিচার ফয়সালা মানে না। আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে রয়েছে এবং আমাদের জনবল কম থাকায় আমাদের উপরে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি ও মানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, তারা কোনা ফয়সালা না মানায় ইতিপূর্বে আমি লালমোহন থানায় বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছি। বিষয়টি এখন বিচারাধীন রয়েছে।
এক পর্যায়ে তারা আমাদের ওয়ারিশি ও ক্রয়কৃত সম্পত্তিতে কাটাতারের বেড়া দিয়ে আমাদের জমি দখল করে নিয়েছে। এ ঘটনা ভুক্তভোগীর পরিবার সুস্থ বিচারের দাবী জানাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. অহিদের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কারো জমি দখল করিনি। আমার ওয়ারিশি সম্পত্তিতে আমি ঘর উত্তোলন করেছি। বিচার না মানার বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিয়য়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...