অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ২ লাখ চিংড়ি রেনু পোনাসহ আটক ৩ জনকে কারাদণ্ড

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই জুন ২০২০ দুপুর ০২:০৭

remove_red_eye

৯১৯

অচিন্ত্য মজুমদার::  ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের রতনপুর এলাকা থেকে ২ লাখ পিস বাগদা চিংড়ির রেনু পোনাসহ ৩ জনকে আটকের পর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ কারাদণ্ড দেন। এসময় একটি ট্রলার জব্দ করার পাশাপাশি রেনু পোনাগুলো পুকুরে অবমুক্ত করা হয়।

সাজা প্রাপ্তরা হলেন, একই উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবুল পাটোয়ারীর ছেলে মোঃ ফারুক (৪০) ও ইয়াসিন মিয়ার ছেলে রুহুল আমিন (৩৫) এবং লালমোহন উপজেলার পৌর ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোস্তফার ছেলে সবুজ (৩২)।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে গলাচিপা হয়ে খুলনা বাগেরহাটে বাগদা চিংড়ির রেণু পোনা ট্রলার যোগে পাচার করা হচ্ছিল।  এমন গোপন সংবারের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাচিয়া ইউনিয়নের রতনপুর এলাকা অভিযান চালায়। এসময় ১৩ ব্যারেলে করে ট্রলারযোগে পাচারকালে প্রায় দুই লক্ষ বাগদা চিংড়ির রেণু পোনাসহ তিন জনকে আটক করার হয়। এছাড়া জব্দ করা হয় ১টি ট্রলার।

পরে শুক্রবার সকালে আটক তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়ার পাশাপাশি জব্দকৃত মাছ বোরহানউদ্দিন উপজেলা ও থানা পুকুরে অবমুক্ত করা হয়।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...