অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৫ই জুন ২০২০ দুপুর ০২:০৭
৯৪৫
অচিন্ত্য মজুমদার:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের রতনপুর এলাকা থেকে ২ লাখ পিস বাগদা চিংড়ির রেনু পোনাসহ ৩ জনকে আটকের পর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ কারাদণ্ড দেন। এসময় একটি ট্রলার জব্দ করার পাশাপাশি রেনু পোনাগুলো পুকুরে অবমুক্ত করা হয়।
সাজা প্রাপ্তরা হলেন, একই উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিবুল পাটোয়ারীর ছেলে মোঃ ফারুক (৪০) ও ইয়াসিন মিয়ার ছেলে রুহুল আমিন (৩৫) এবং লালমোহন উপজেলার পৌর ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোস্তফার ছেলে সবুজ (৩২)।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে গলাচিপা হয়ে খুলনা বাগেরহাটে বাগদা চিংড়ির রেণু পোনা ট্রলার যোগে পাচার করা হচ্ছিল। এমন গোপন সংবারের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাচিয়া ইউনিয়নের রতনপুর এলাকা অভিযান চালায়। এসময় ১৩ ব্যারেলে করে ট্রলারযোগে পাচারকালে প্রায় দুই লক্ষ বাগদা চিংড়ির রেণু পোনাসহ তিন জনকে আটক করার হয়। এছাড়া জব্দ করা হয় ১টি ট্রলার।
পরে শুক্রবার সকালে আটক তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়ার পাশাপাশি জব্দকৃত মাছ বোরহানউদ্দিন উপজেলা ও থানা পুকুরে অবমুক্ত করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত