অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড’ পেলেন লালমোহনের সবুজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৩৪৬

আকবর জুয়েল, লালমোহন: রক্তদান ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড-২০২৪’ অর্জন করেছেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান মো. আবুল খায়ের সবুজ। বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বিজয় নগর এলাকার একটি থ্রি-স্টার হোটেলে ‘বিশ্ব মানবাধিকার ও বিশ্ব শান্তিরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা শেষে অ্যাওয়ার্ডপ্রাপ্তি উপলক্ষ্যে তাকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মঞ্জু। এদিন মোট সাতটি ক্যাটাগরিতে ২৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. আবুল খায়ের সবুজ লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা দাখিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক ক্বারী আবুল কালামের সন্তান। তিনি বর্তমানে ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি আবুল খায়ের সবুজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড। সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে তিনি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘তানহা হেলথ্ ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির মাধ্যমে বছরের বিভিন্ন সময় নানা ধরনের মানবিক কাজ পরিচালনা করছেন মো. আবুল খায়ের সবুজ। এছাড়া তিনি একজন নিয়মিত রক্তদাতা। এ পর্যন্ত তিনি ৪১ বার মুমূর্ষ রোগীদের রক্তদান করেছেন।
প্রসঙ্গত, আবুল খায়ের সবুজ এরআগেও রক্তদান এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ‘সাউথ এশিয়ান গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড- ২০২৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...