অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে অতিদরিদ্র ৫শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৩৩

remove_red_eye

৩০৫

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ৫শত সুবিধা বঞ্চিত অতিদরিদ্র পরিবারের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজের মধ্যে ছিলো ১টি কম্বল, ৪টি সুয়েটর, ৪টি মাঙ্কি ক্যাপ, ৪ জোড়া মোজা, ১টি প্রেট্রোলিয়াম জেলি ও ১টি বহনের ব্যাগ।
শনিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষকে সহায়তা কর্মসূচির আওতায় এই প্যাকেজ বিতরণ করা হয়। এতে আর্থিক সহায়তা করেন মুসলিম এইড ইউকে।
প্যাকেজ বিতরণ উপলক্ষে লালমোহন উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্দীপন উইন্টার প্রজেক্টের ফোকাল পার্সন ও উপব্যবস্থাপক রওশন জান্নাত রুশনী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাকেজ বিতরণ করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ, উদ্দীপন চর‌্যফাশন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক হোসেন খান,  ভোলা অঞ্চলের ব্যবস্থাপক মো. হাসিবুর রহমান, কমিউনিটি রিলেশন অফিসার ফাহমিদা আফরোজসহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উদ্দীপন শীতের প্রকোপ  থেকে দরিদ্র মানুষকে সুরক্ষা দিতে একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে। প্রকল্পের শুরু হতে উদ্দীপন উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে সুচারুভাবে সঠিক উপকারভোগী নির্বাচনের জন্য উদ্দীপনকে সাধুবাদ জানাতে হয়। উদ্দীপন শুরুতে ৩৫০টি পরিবারকে শীত প্যাকেজ দেয়ার পরিকল্পনা করলেও পরবর্তীতে আরো ১৫০ পরিবারকে অন্তভুক্ত করেছে। এটিও একটি অনন্য নজির। দাতা সংস্থা মুসলিম এইড ইউকে ও উদ্দীপনকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জানান তিনি। আলোচনা সভা শেষে উপকারভোগীর হাতে শীতকালীন প্যাকেজ তুলে দেন প্রধান অতিথি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...