অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে খোলা ড্রেনে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৪০

remove_red_eye

৩৬৪

চরফ্যাশন প্রতিনিধি : ড্রেনের স্লাব না থাকায় ড্রেনে পড়ে মো. মঞ্জু (২৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৪ ডিসেম্বর)  রাত ৯টায় চরফ্যাশন উপজেলার টাউন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত মঞ্জু পৌর ৭নং ওয়ার্ডের আনোয়ার আলি মাঝির ছেলে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার লোকজন তাকে ড্রেন থেকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে উপজেলা ফায়ার সর্ভিস কর্মীরা খবর পেয়ে এক ঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে। এসময় তাকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান, মঞ্জু রাত ৮টার দিকে ড্রেনের ওপর নির্মিত কালভার্টের হাতলের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। ড্রেনে ¯øাব না থাকায় হঠাৎ পা ফসকে ময়লাভর্তি গভীর ড্রেনে পড়ে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ড্রেন থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন বলে জানান চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...