অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫১

remove_red_eye

২২৯

আকবর জুয়েল, লালমোহন: মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমোহন উপজেলার সভাপতি হাচনাইন আল-মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মো. মহিবুল্যাহ।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। উল্টো শ্রমিকরা তাদের দাবি আদায় করতে আন্দোলন-সংগ্রাম করতে হয়। শ্রমিকদের সেই আন্দোলন-সংগ্রামেও লাঠিপেটাসহ নানা ধরনের নির্যাতন করা হয়। এজন্য শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে দেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক, ধলীগৌরনগর ইউনিয়ন কমিটির উপদেষ্টা সদস্য মাওলানা জিয়াউল হক নোমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামির উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামির উপজেলা আমির মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, শুরার সদস্য মাওলানা আজিম উদ্দিন খাঁন।
এছাড়াও অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ হেলালি, বাইতুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, পৌরসভার আমির কাজি মাওলানা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব বিষয়ক সম্পাদক আবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...