তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:৪৫
৪৫৪
ফখরে আজম পলাশ, তজুমদ্দিনঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। উপজেলা প্রশাসনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, পতাকা উত্তোলন, চিকিৎসা ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক হাসান মাকছুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম সারোয়ার আলম, তজুমদ্দিন প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম, মিডিয়া হাউজের নুরুল আহাদ তসলিম চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহানসহ প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত