অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


করোনা মোকাবেলায় ৬৪ দিনের ভোলায় ক্লান্তিহীন সফর শেষে সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকায় গেলেন এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুন ২০২০ রাত ০৯:৫৫

remove_red_eye

৯৬১


তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহামারী করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পান কালীন সময় দীর্ঘ ৬৪ দিন ক্লান্তিহীন ভাবে দিনরাত নিজ নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১১তম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে ঢাকায় ফিরে গেছেন এমপি শাওন।
আওয়ামীলীগ দলীয় সুত্র জানায়, কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নির্বাচনী এলাকায় আসেন। তারদীর্ঘ ৬৪ দিনের ক্লান্তিহীন কর্মসুচির মধ্যে ছিল, নিজ অর্থায়নে দুস্থ ও কর্মহীন মানুষের মাধে ত্রাণ সহায়তা, হটলাইনে ফোন পেয়ে খাদ্যদ্রব্য বাড়ি বাড়ি পৌছে দেয়া, প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, কৃষিযন্ত্রপাতি প্রদান। রমযান মাস জুড়ে ইফতার সামগ্রী বিতরণ, ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ প্রদান, দুস্থ ও কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, কওমী মাদ্রাসার শিক্ষকদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ, ঈমাম মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান। বধির ও প্রতিবন্ধীদের মাঝে নগদ  ও ত্রাণ বিতরণ, নরসুন্দরদের মাঝে ত্রাণ বিতরণ প্রদান, মা ও শিশুদের জন্য নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ। দুই উপজেলাসহ ভোলা সদরের ডাক্তার,নার্স,প্রশাসনসহ জনপ্রতিনিধিদের মাঝে পিপিইসহ প্রটেক্টিভ সামগ্রী বিতরণ, ভোলা জেলায় ১০টি জীবাণু নাশক ট্যানেল নির্মাণ, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদানসহ জনসেবামূলক কার্যক্রম করেন। এছাড়াও করোনা মোকাবেলায় সচেতনতামূলক প্রচারনা অব্যাহত রাখেন।
এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দীর্ঘ ৬৪দিন নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগনের সেবা করার চেষ্টা করেছি। জনগনের যে কোন দূর্যোগে আ’লীগ সরকার পাশে থাকে। নেত্রীর নির্দেশনা অনুযায়ী সব ধরনের সহযোগীতা নিয়ে যে কোন দূর্যোগ মোকাবেলায় আমরা কাজ করবো।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...