তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই জুন ২০২০ রাত ০৯:৫৫
৯৪৫
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহামারী করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পান কালীন সময় দীর্ঘ ৬৪ দিন ক্লান্তিহীন ভাবে দিনরাত নিজ নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১১তম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে ঢাকায় ফিরে গেছেন এমপি শাওন।
আওয়ামীলীগ দলীয় সুত্র জানায়, কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নির্বাচনী এলাকায় আসেন। তারদীর্ঘ ৬৪ দিনের ক্লান্তিহীন কর্মসুচির মধ্যে ছিল, নিজ অর্থায়নে দুস্থ ও কর্মহীন মানুষের মাধে ত্রাণ সহায়তা, হটলাইনে ফোন পেয়ে খাদ্যদ্রব্য বাড়ি বাড়ি পৌছে দেয়া, প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ, সার, কৃষিযন্ত্রপাতি প্রদান। রমযান মাস জুড়ে ইফতার সামগ্রী বিতরণ, ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ প্রদান, দুস্থ ও কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, কওমী মাদ্রাসার শিক্ষকদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ, ঈমাম মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান। বধির ও প্রতিবন্ধীদের মাঝে নগদ ও ত্রাণ বিতরণ, নরসুন্দরদের মাঝে ত্রাণ বিতরণ প্রদান, মা ও শিশুদের জন্য নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ। দুই উপজেলাসহ ভোলা সদরের ডাক্তার,নার্স,প্রশাসনসহ জনপ্রতিনিধিদের মাঝে পিপিইসহ প্রটেক্টিভ সামগ্রী বিতরণ, ভোলা জেলায় ১০টি জীবাণু নাশক ট্যানেল নির্মাণ, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদানসহ জনসেবামূলক কার্যক্রম করেন। এছাড়াও করোনা মোকাবেলায় সচেতনতামূলক প্রচারনা অব্যাহত রাখেন।
এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দীর্ঘ ৬৪দিন নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগনের সেবা করার চেষ্টা করেছি। জনগনের যে কোন দূর্যোগে আ’লীগ সরকার পাশে থাকে। নেত্রীর নির্দেশনা অনুযায়ী সব ধরনের সহযোগীতা নিয়ে যে কোন দূর্যোগ মোকাবেলায় আমরা কাজ করবো।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত