অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:১৩

remove_red_eye

৩৯৮

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি -বে সরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারিরা। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান উজ্জামান , উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বোরহানউদ্দিন পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সুধীজন সহ আরো অনেকে। এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে বোরহানউদ্দিন সরকারি স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্তি এবং বেলুন উড়িয়ে দিনের কর্মসূচি পালন করা হয়। পরে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...