লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:০০
৪১৪
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে জায়গা জমি বিরোধ নিয়ে আদালতে মামলা করায় ঘরের মালামাল লুটকরে ঘর দখল করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্বচরউমেদ গ্রামের ৭নং ওয়ার্ড হাফিজ উদ্দিন বাজার সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশের মো. জান্টু হাওলাদারের ভাড়া দেয়া বাসায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জান্টু হাওলাদার অভিযোগ করে বলেন, পূর্ব চরউমেদ মৌজার এসএ ৫৩৩ খতিয়ানের ৭৮৬/৭৮৭/৭৯৩/৭৯৪/৭৯৬/৮০০/২৭৭০/২৭৭২ দাগ অনুযায়ী আমি ক্রয় ও ওয়ারিশসূত্রে রেকডিও মালিক থাকিয়া দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ঘরবাড়ি করিয়া বশত ও একটি ঘর ইউনিয়ন ফরেস্টার তাজল ইসলামের কাছে দীর্ঘ প্রায় ৮ বছর যাবত ভাড়া দিয়ে আসছি। আমার ভাড়াটিয়া তাজল ইসলাম তার বাড়িতে গেলে হঠাৎ রবিবার এলাকার নওয়াবের নেতৃত্বে সেলিম, মানিক হাং, রিপন, লাভলু, সুবর্ণা, কোহিনুর, মুক্তা ও রিনা আমার ভাড়াটিয়ার ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরটি তারা দখল করে নেয়। আমার ভাড়াটিয়ার ঘরের মালামাল লুট করে নেয়ার সময় ৯৯৯ কল করলে লালমোহন থানা থেকে এসআই জাফর এসে ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে থানায় যেতে বলেন।
তিনি আরো বলেন, আমি গত ২৬ নভেম্বর নওয়াবগংদের বিরুদ্ধে আদালতে মামলা করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। এঘটনায় ভুক্তভোগী জান্টু হাওলাদার সুষ্ঠ বিচারের দাবী জিোয়ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সেলিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ সংক্রান্ত লালমোহন থানার এসআই জাফর বলেন, ফরেস্টার তাজল ইসলাম ছুটি শেষে থানায় এসে অভিযোগ দায়ের করলে অভিযোগটি আমলে নেয়া হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত