অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে জোরপূর্বক কৃষকের ৫০ শতাংশ জমির ধান লুটের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৩৬৮

আকবর জুয়েল, লালমোহন : ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. তাজল ইসলাম নামে এক কৃষকের ৫০ শতাংশ জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর কোড়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক।
অভিযোগ করে কৃষক মো. তাজল ইসলাম বলেন, আমি গত এক বছর ধরে তজুমদ্দিনের চর কোড়ালমারা মৌজার ৪১ নম্বর এসএ খতিয়ানের ৯০.৭৫ শতাংশ জমি লালমোহন উপজেলার মো. রুহুল আমিন নামে একজনের কাছ থেকে বন্দক রেখে চাষাবাদ করছি। চলতি মৌসুমে ওই জমিতে আমি ধানের আবাদ করি। ক্ষেতে ধানের ফলনও ভালো হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে লালমোহনের চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত হাজী আহাম্মদ মিয়ার ছেলে মজিবল হক ও তার ছেলে মফিজল ইসলাম, কাঞ্চন মিয়া এবং ছলেমানের নেতৃত্বে অন্তত ২০ থেকে ২৫ জন মিলে জোরপূর্বক আমার ৫০ শতাংশ জমির অন্তত ৪০ মণ ধান কেটে লুট করে নিয়ে যান। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। যার জন্য ন্যায় বিচার পেতে আমি তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ অভিযোগ অস্বীকার করে মজিবল হকের ছেলে মফিজল ইসলাম জানান, ওই জমি আমার, সেখানে আমিই ধানের চাষ করেছি। আমার ধান আমি কেটে এনেছি, কারও জমির ধান আমি কাটিনি। 
এ বিষয়ে তজুমদ্দিন থানার ডিউটি অফিসার এবং এসআই অসীম চন্দ্র কর্মকার বলেন, কৃষকের ধান কেটে নেয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিগগিরই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...