অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনের বাজার মৌসুমি ফলে ভরে উঠেছে

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুন ২০২০ রাত ১০:১৭

remove_red_eye

১১৫৩

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : মৌসুমী ফলে ভরে ভরে উঠেছে চরফ্যাশন বাজার। পাইকারী ও খুচরা বাজারে প্রচুর পরিমাণে মৌসুমী ফল ক্রয় করতে ভিড় জমেছে।

মৌসুমী এ ফলের সমারোহে হাসি ক্রেতা ও বিক্রেতাদের মুখে। পাইকারী বাজারে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ অন্যান্য অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মৌসুমী ফলের আমদানি হওয়ায় দামও রয়েছে ক্রেতাদের হাতের নাগালে।

তবে লকডাউন না থাকলেও খুচরা ব্যবসায়িরা বলছেন মহামারি করোনা পরিস্থিতির জন্য দাম ও ক্রেতা কম থাকায় বেশি মুনাফা হচ্ছেনা এবছর।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছোট বড় বাজার ঘুরে দেখা যায় মধুমাস জৈষ্টের আম,কালো জাম,কাঠাল,আমরুজ,লিচু,কাঁচা তাল,পেয়ারা,ডেউয়া,কাউ,তরমুজ ও বাঙ্গিসহ নানা সুস্বাদু ফলের সমারোহ।

দুলারহাট বাজার ফুটপাতে বসা কাঁচা তাল (পানি তাল) ব্যবসায়ী কাসেম সরদার বলেন, প্রতিবছর গ্রামের তাল গাছ থেকে ঠিকায় তাল কিনি প্রতি একশ পিস তাল ২শ থেকে ৩শ টাকায় ক্রয় করে প্রতি পিস তাল ৫ থেকে ১০টাকায় বিক্রি করি।

এছাড়াও চরফ্যাশন সদর বাজারে একাধিক আম ও কাঠাল ব্যবসায়ি বলেন, গ্রাম থেকে এবং স্থানীয় বাজার থেকে আম,কাঠাল ও লিচু পাইকারী ক্রয় করে বাজারে বিক্রি করছি তবে গত বছরের তুলনায় এবছর আম,কাঠাল ও লিচুর উৎপাদন কম হওয়ায় বেশি দামে বিক্রি করছি। বাজারে প্রতিটি কাঠাল ২শ থেকে ২৫০ ও ৩শ টাকা একশ পিস লিচু ২৫০টাকায় বিক্রি হচ্ছে। করোনা পরিস্থিতির জন্য এসব মৌসুমী ফল পরিবহনে খরচ বেশি হচ্ছে বলেও দাবি করেন পাইকারী বাজারের ব্যবসায়ীরা।

চরফ্যাশন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...