অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল-খুটি উচ্ছেদ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৬

remove_red_eye

২০৮

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীর ডুবোচরে মৎস্যসম্পদ ধ্বংসকারী অন্তত ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ খুটি এবং জাল উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লালমোহন ও ভোলা জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার মেঘনা নদীর ৮ নম্বর চর সংলগ্ন ডুবোচর থেকে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ ছোট ফাঁসের খুটা জালের প্রায় আট হাজার খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত খুটি ও জাল বিনষ্ট করা হয়। এসব জাল এবং খুটির বাজার মূল্য অন্তত ৫০ লাখ টাকা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্ম
কর্তা মো. সাইদুর রহমান, জেলা মৎস্য দপ্তরের ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন এবং সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...