অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় সাদ-জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষ, আহত-২

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৭

remove_red_eye

৩৬৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাদ-জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাদ পন্থীদের মুরব্বী দুইজন গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। পরে মনপুরা থানার ওসি কবির আহসানের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বৃস্পতিবার রাত ৭ টায় উপজেলা পরিষদ সাদ পন্থীদের মার্কাস মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাদ পন্থীদের মনপুরা উপজেলা আমীর মাও. নুরুজ্জামান ও অপর অনুসারী মোঃ মফিজুল ইসলাম।
সাদ পন্থীদের পক্ষে ইসমাইল হোসেন লিটন জানান, বৃহস্পতিবার উপজেলা মার্কাস মসজিদে তাদের অনুসারীরা তাবলীগ জামায়েতের আমল করছিল। এই সময় উপজেলা হাজিরহাট মার্কাস মসজিদ থেকে জুবায়ের অনুসারীরা একত্রিত হয়ে হামলা করে। এতে তাদের (সাদ) অনুসারী উপজেলা আমির মাও. নুরুজ্জামান ও অপর অনুসারী মোঃ মফিজুল ইসলাম আহত হয়। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
অপরদিকে জোবায়ের অনুসারী মুফতি ইউসুফ হোসেন জানান, ঢাকার টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় মনপুরা উপজেলা সাদ পন্থীদের মধ্যে তিনজন জড়িত ছিল। তারা আবারও উপজেলা মার্কাস জামে মসজিদ একত্রিত হয়ে মনপুরার পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা করছিল। পরে তাদেরকে এই ব্যাপারে সর্তক করতে গেলে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের ঘটনায় সাদ পন্থীদের আহত দুইজনের ব্যাপারে কোন মন্তব্য করেননি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন নেয়। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে কোন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সেই জন্য পুলিশ সর্তক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...