চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩
৬১৫
চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনে খালের মাঝে নৌকার মধ্যে এক জেলেকে নারী পুরুষ তিনজন মিলে বৈঠা ও লাঠি দিয়ে বেধড়ক মারছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় কেউ একজন খালের পাড় থেকে জুম করে জেলেকে মারধরের ভিডিও করছিলেন। ভিডিওতে শুনা যায় খালের মধ্যে নৌকায় জেলেকে মারধর করতে দেখে পার থেকে কয়েকজন নারী চিৎকার করছেন।
গত শনি ও রবিবার হাজার হাজার মানুষকে তাদের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার দিতে দেখা যায়, এতে নেটিজেনরা কমেন্টে তাদের তীব্র প্রতিক্রিয়া জানান । খোজ নিয়ে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ওমরপুর ইউনিয়নের বেতুয়া খালে।
এ ঘটনায় আহত জেলে মো: ইউসুফ চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এদিকে রবিবার আহত মো: ইউসুফ এর স্ত্রী কারিমা বেগম বাদী হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখতে অভিযোগ দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জেলে ইউসুফ ঘটনা সম্পর্কে বলেন, আমি ঘটনার দিন নৌকায় গিয়ে খালের মধ্যে পূর্বের ন্যায় জালের খুটি গাড়তে যাই। এ সময় একই জায়গায় জাল ফেলাকে কেন্দ্র করে হান্নান প্রথমে নৌকা নিয়ে এসে আমার উপর হামলা করে, এর পরপরই তার বোন খতি বেগম ও বোনজামাই সুমন অন্য নোকায় দিয়ে এসে লাঠি ও বৈঠা নিয়ে আমার উপর হামলা করে বেধড়ক মারে, এ সময় তারাবআমাকে একরকম অচেতন করে ফেলে রেখে আমার বৈঠা নিয়ে যায় । পরে কিছুটা জ্ঞান ফিরলে আমি তক্তা দিয়ে আমার নৌকা চালিয়ে কুলে চলে এসে জীবন বাচাই। অভিযুক্ত হান্নান বলেন, ইউসুফকে মারধর করা আমার ঠিক হয়নি, আমি অন্যায় স্বীকার করছি।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, জেলেকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক