অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণের উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৩৮

remove_red_eye

২৬৭

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার নদী-সাগরে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. শাহ আজিজ। পর্যায়ক্রমে লালমোহন উপজেলার রেজিস্ট্রেশনকৃত ২৮৯টি নৌযান মালিককে এ অনুমতিপত্র প্রদান করা হবে।
জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা-২০২৩ অনুযায়ী সকল উপক‚লীয় এলাকার নদী ও সাগরে মৎস্য আহরণের জন্য নৌযান অথবা ট্রলারের ৩ বছর মেয়াদি অনুমতিপত্র/লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়। ওই বিধিমালা অনুযায়ী আর্টিস্যানাল নৌযান মালিকদের মাঝে মৎস্য আহরণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র বিতরণের এই উদ্যোগ নেয় মৎস্য দপ্তর।
মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ এবং সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...