অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৩২৮

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে স্মরণকালের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্নস্থানে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দেড় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের ফলে পৌরশহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানাচ্ছিলেন। ওই দাবির ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এরআগে এসব স্থাপনা সরিয়ে নিতে তাদের কয়েকবার নোটিশ প্রদানসহ মাইকিং করে সতর্ক করা হয়েছে। তবুও তারা নিজেদের ইচ্ছায় ফুটপাত ছাড়েননি। যার জন্য উচ্ছেদ অভিযানের মাধ্যমে পৌরশহরের বিভিন্ন এলাকার অন্তত দেড় শতাধিক অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব স্থানে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ শুরু করা হবে। এছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...